নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় খোরশেদ আলম নামের এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নেওয়া হয়েছে।
নিহতের ভাই আবদুল মান্নান জানান, রবিবার রাত ১২টার দিকে মোস্তফা, আরব আলি, বজলু ও সাহাব উদ্দিনসহ কয়েকজন তার ভাইকে ডেকে নিয়ে যায়। রাত ২টার দিকে খবর পান সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে গেছে।
রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোরশেদ।
/জেইউ/এসটি/








