‘জুলাই আর্টওয়ার্ক’ ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ আগস্ট ২০২৫, ১৭:৪৪আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৮:৫৬

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। তেমনি এই ‘জুলাই আর্টওয়ার্ক’ ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।

শুক্রবার (১ আগস্ট) বিকালে রাজধানীর বিজয় সরণিতে ‘জুলাই আর্টওয়ার্কের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের আমলে মানুষ যেভাবে শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে—তা গ্রাফিতির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মানুষ রাস্তায় বের হলেই তা দেখতে পারবেন।

তিনি বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ। সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় কারওয়ান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬টি পিলারে গ্রাফিতি আঁকা হয়েছে।

/এএইচএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম