আমরা বৃদ্ধরা ব্যর্থ হয়েছি, তরুণরা বিজয় নিয়ে এসেছে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ২১:৪৪আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ২১:৪৪

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আমাদের যে জেনারেশন জি আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। তিনি বলেন, আমি সব সময় বলি— আমরা বৃদ্ধরা ব্যর্থ হয়েছি, তারা (তরুণরা) আমাদের জন্য একটা বিজয় নিয়ে এসেছে। এটা কতবড় বীরত্ব!

বুধবার (৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এনএসইউর সেন্টার ফর পিস স্টাডিস এবং জার্মানির আর্নল্ড বের্গস্ট্রেসার ইনস্টিটিউট (এবিআই) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

আসিফ নজরুল বলেন, অভ্যুত্থানে তরুণরা ‘মৃত্যু নিশ্চিত জেনেও’ অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার সংকল্প নিয়ে ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন ঘটিয়েছে।

এসময় একাত্তরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমি এ সব মৃত্যুঞ্জয়ী মানুষকে দেখতাম আর ভাবতাম, মানুষের এত সাহস কীভাবে হয়? মরে যাবো– এটা জেনে মানুষ কীভাবে যায়? সেটার কিছুটা উত্তর দেখলাম, অনেকটা দেখলাম আমি জুলাই অভ্যুত্থানকালে। আমাদের যে তরুণ প্রজন্ম আছে, তারা মৃত্যু নিশ্চিত জেনে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার সংকল্প নিয়ে কীভাবে একজন ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়েছে এবং তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।

তিনি বলেন, রংপুরের শহীদ আবু সাঈদ ‘মৃত্যু নিশ্চিত জেনেও’ পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল। আমরা যখন রংপুরে গেলাম, আবু সাঈদের যে ফুটেজটা আছে, আমাদের শহীদুল আলম ভাই আছেন এখানে। তিনি আবু সাঈদকে কীভাবে মারা হয়েছে, প্রত্যেকটা গ্রাফিক ডিটেইল দেখিয়েছেন। আপনারা ওটা দেখলে নিশ্চিত হবেন, আবু সাঈদ জানতো, সে মারা যেতে পারে। কারণ সে প্রস্তুত ছিল। সে জোহা স্যারের স্ট্যাটাস শেয়ার করতো, সে আন্দোলনে প্রথম থেকেই ছিল এবং রেডি ছিল, কোনোরকম অ্যাক্সিডেন্টাল ডেথ না, একদম রেডি ছিল।

তিনি বলেন, আবু সাঈদ মানুষকে ‘প্রেরণা দিতেই’ বুক পেতে মৃত্যুকে বরণ করেছেন। এই ভিডিও ফুটেজ দেখে এর কিছুক্ষণ পর শহীদ ওয়াসিমরা শহীদ হয়েছে। তারপর বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা ব্রুটালিটির ফুটেজ প্রতিদিন রাতে দেখতো, কীভাবে হত্যা করছে, তারপরও যেতো।

আওয়ামী লীগ সরকার ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ‘সর্বনাশ করেছে’ বলে অভিযোগ করেন আসিফ নজরুল।

তিনি বলেন, একটাতে পেলো ফোর পয়েন্ট সেভেন, একটাতে পেলো ফোর পয়েন্ট থ্রি। আমি বলি, তুমি পাস করলা কেমনে, সেটাই তো বুঝতাছি না। সে কাঁদতে কাঁদতে বলে, আমিতো এভাবেই পড়ে এসেছি। তার মানে সে মেট্রিক ইন্টারমেডিয়েট পাস করেছে সেভাবে।

কত বড় বদমাইশ মহিলা, নিজের জেনারেশনে যত মানুষ আছে, সবাইকে বিদেশে পড়াইছে, বিদেশে বিয়ে দিছে, বিদেশে সেটেল করাইছে। আর বাংলাদেশের মানুষ যেন পড়াশোনা করতে না পারে, বোর্ড অফিসগুলোকে ইন্সট্রাকশন দিয়ে দিতো— সবাইকে পাস করাতে হবে। সবাইকে মিনিমাম এই রেজাল্ট দিতে হবে, যারা ভালো করে খাতা দেখতো, তাদের চাকরি খাওয়া হয়েছে। কেন করেছে এটা বলেন আপনারা? তাদের মধ্যবিত্তের সন্তানরা আমাদের নিম্নবিত্তদের সন্তানরা যেন পড়াশুনা বলে কিছু না জানে। একটা জাতিকে শেষ করার জন্য এডুকেশন সিস্টেম শেষ করে দিয়েছে।

এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য এ কে কাশেম, ইউরোপীয় ইউনিয়নের শার্জ দ্য অ্যাফেয়ার্স বের্ন্ড স্প্যানিয়ার, শহীদ তানভীরের মা দিলকুশ জামান, সেন্টার ফর পিস স্টাডিজের চেয়ারম্যান এম জাসিম উদ্দিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনডিএম নেতা ববি হাজ্জাজ বক্তব্য রাখেন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
ঢাবিতে তারেক রহমানের ‘ডিপার্টমেন্টের বড়ভাই’ ছিলেন আসিফ নজরুল!
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম