কলকাতায় ‘আওয়ামী লীগ কার্যালয়’, যা বললেন প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৬:৩৮আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৮:০৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছেআমরা অবশ্যই মনিটরিং করছি। তারা বাংলাদেশের বাইরে থেকে এমন কার্যকলাপ করে আমাদের এখানে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা অবশ্যই এটা মনিটরিং করছি, আমরা দেখছি। এই বিষয়ে আরও যথাযথ তথ্য সংগ্রহ করার পর আপনাদের জানাতে পারবো।

রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটকেন্দ্রে বডি-ওয়্যার ক্যামেরা ব্যবহার করে আমরা নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারবো। এটায় এআই সম্পৃক্ত করা আছে, যার ফলে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে এসপি কিংবা ওসি মনিটর করতে পারবেন। যদি কোও জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় যায়, সেক্ষেত্রে তারা খুব দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন। এটা খুবই জরুরি এবং শনিবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টা বলেছেন—এটা যেন খুব দ্রুত কেনা হয়। আমাদের লক্ষ্য অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সবাই যেন খুবই উৎসাহের সঙ্গে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা যেন ৪৭ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেজন্য এই বডি-ওয়্যার ক্যামেরা কেনা হচ্ছে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দেশনা 
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
সর্বশেষ খবর
‘হাবিবি, কাম টু ইরান’: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা তেহরানের
‘হাবিবি, কাম টু ইরান’: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা তেহরানের
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন