রামপুরায় নির্মাণাধীন ভবনের রড পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৬:৩৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৬:৪৫

রামপুরা রাজধানীর পশ্চিম রামপুরা হাজীপাড়ার নতুন রাস্তা এলাকায় নিমার্ণাধীন ভবন থেকে পড়ে যাওয়া রডের আঘাতে রিয়া মনি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে নতুন রাস্তার ৭/২/ডি নির্মাণাধীন নয় তলা ভবনের চারতলা থেকে  রিয়ার ওপর একটি রড পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে রামপুরা কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩ টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেন।
নিহতের মামা সাদ্দাম জানান, দুপুরে অপর একটি শিশুর সঙ্গে ওই বাসার নিচে খেলতে ছিল রিয়া। এসময় রডটি তার ওপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। রিয়ার বাবার নাম এরশাদ। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায়।
/এমআর/এআরআর/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম