মিয়ানমারের বিশেষ দূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার রোহিঙ্গা ইস্যুতে আলোচনা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৭:২৪আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৭:২৪

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুতে উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান বুধবার (১৩ আগস্ট)  পুত্রজায়ায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসিয়ান চেয়ারম্যানের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিমের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত হাশিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার গভীর প্রশংসা করেন।

দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করেন এবং রাখাইন রাজ্যে মানবিক পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

ড. খলিলুর রহমান আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠেয় রোহিঙ্গা ইস্যুতে আসন্ন অংশীজনদের সংলাপের বিষয়ে বিশেষ দূতকে অবহিত করেন।

তারা ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠেয় জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন নিয়েও মতবিনিময় করেন এবং আস্থা ব্যক্ত করেন যে, এই সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করবে এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
ইউনিসেফের দফতরে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বশেষ খবর
মোদির সোশ্যাল মিডিয়া ‘গেম’ পাল্টে দিচ্ছে জেন-জি
মোদির সোশ্যাল মিডিয়া ‘গেম’ পাল্টে দিচ্ছে জেন-জি
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ
লর্ডস নয়, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দ্য ওভালে
লর্ডস নয়, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দ্য ওভালে
১১২ টাকায় সরকারি চাকরি স্বচ্ছতার নজির: ত্রাণমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি স্বচ্ছতার নজির: ত্রাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত