আল সাজিদুল ইসলাম দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৫, ১৭:৫২আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭:৫২

‘প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন’র প্রতিনিধি আল সাজিদুল ইসলাম দুলালকে দেওয়া জাতীয় যুব পুরস্কার-২০২৫ স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। 

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়ে বিরূপ মন্তব্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতরের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জন সফল আত্মকর্মী ও সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় দুলালের নামও ছিল।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী