বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৯আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৯

টেলিফোনের মাধ্যমে নির্দেশ দিয়ে বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার (১৫ আগস্ট) এই নির্দেশ দেওয়া হয়। তবে, এক্ষেত্রে সব মিশনকে সরাসরি নির্দেশ না দিয়ে কয়েকজনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে অন্য মিশনপ্রধানদের জানিয়ে দেওয়ার জন্য।

এ বিষয়ে বিদেশে পদায়নরত একজন কূটনীতিক জানান, শুক্রবার অন্য একটি দেশের মিশনপ্রধান বিষয়টি আমাদের জানানোর পর আমরা ছবি সরিয়ে ফেলেছি।

টেলিফোনে নির্দেশের বিষয়ে জানতে চাইলে আরেকজন কর্মকর্তা বলেন, ‘সব নির্দেশ লিখিতভাবে দেওয়া যায় না। এজন্য ছবি নামানোর নির্দেশনা মৌখিকভাবে দেওয়া হয়েছে।’

আরেকজন কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের জন্য সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ওই ছবিও মৌখিক নির্দেশের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। এজন্য লিখিত কোনও নির্দেশ দেওয়া হয়নি।

পৃথিবীর সব দেশে রেওয়াজ আছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি সরকারি অফিস বা তাদের মিশনগুলোতে প্রদর্শনের। বাংলাদেশে এর ব্যত্যয় কেন হচ্ছে জানতে চাইলে আরেকজন কূটনীতিক জানান, ‘এটি সরকারের সিদ্ধান্ত।’

 

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি