ঢাকা-সিউল ‘সেপা’ চুক্তির আলোচনা শুরু হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ১৮:১৪আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২০:৪৫

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে দুই দেশ। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট সিউলে এ আলোচনা হবে। এই চুক্তির মধ্য দিয়ে ঢাকা ও সিউলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা অনেক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা সেপা আলোচনা করছি। সর্বশেষ আমরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই আলোচনা শুরু করেছি।’

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার পর বাংলাদেশ যে বাণিজ্য সুবিধা হারাবে, সেটি পুষিয়ে নেওয়ার জন্য এ ধরনের চুক্তির প্রয়োজন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ তার প্রতিযোগী সক্ষমতা বজায় রাখতে পারবে বলে তিনি জানান।

এদিকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন হবে আগামী ২৬ আগস্ট। সেখানে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা, খাতভিত্তিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

সূত্র জানায়, অভিবাসনের ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে, কিন্তু সক্ষমতার অভাবে বাংলাদেশ এ সুযোগ পুরোপুরি নিতে পারছে না। প্রতি বছর বাংলাদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার কোটা হচ্ছে সাড়ে ১১ হাজার। কিন্তু আমরা সবচেয়ে বেশি শ্রমিক পাঠাতে পেরেছি ২০২২ সালে এবং সংখ্যাটি হচ্ছে ৬ হাজার।

তিনি বলেন, ‘আমরা অধিক সংখ্যক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের জন্য কোরিয়াকে অনুরোধ করবো।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান