বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 

স্পোর্টস ডেস্ক 
৩১ মে ২০২৬, ১৬:৫০আপডেট : ৩১ মে ২০২৬, ১৭:১৮

বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে নিজেদের শক্তির জানান দিলো দক্ষিণ কোরিয়া। প্রথম প্রীতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিতভাবেই বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে কোরিয়া শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। 

যুক্তরাষ্ট্রের প্রাক-বিশ্বকাপ ক্যাম্প সেশনের মাঠেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই ত্রিনিদাদ ও টোবাগো জমাট রক্ষণ তৈরি করায় গোল পেতে বেশ বেগ পেতে হচ্ছিল কোরিয়াকে। তবে অনেক চেষ্টার পর ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন দলের সবচেয়ে বড় তারকা সন হিউং-মিন। কিমের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

খেলার প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি পায় দক্ষিণ কোরিয়া। স্পটকিক থেকে ঠান্ডামাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন অধিনায়ক সন। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় এশিয়ান পরাশক্তিরা। 

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্থের প্রথম ২০ মিনিট অবশ্য কোরিয়াকে ভালোই সামাল দিয়েছিল ত্রিনিদাদের রক্ষণভাগ। তবে ৬৫ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। দলের স্ট্রাইকার চো গু সং চমৎকার এক গোল করে কোরিয়াকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

খেলার ৭৫ মিনিটে ত্রিনিদাদের জালে চতুর্থবারের মতো বল পাঠান প্রিমিয়ার লিগে খেলা তারকা হুয়াং হি চ্যান। এই গোলের রেশ কাটতে না কাটতেই, ঠিক দুই মিনিট পর (৭৭ মিনিটে) নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন চো গু সং। 

বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। এই দুর্দান্ত জয়ের পর কোরিয়া দল এখন তাদের পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ৩ জুন নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এল সালভাদরের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। 

/টিএ/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু