সরকারি কর্মচারীদের চিকিৎসা, দাফন-অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১১:১৯আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৩:১৬

সরকারি কর্মচারীদের দাফন-অন্ত্যেষ্টিক্রিয়াসহ বিভিন্ন অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে এ অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাবের পর অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুদানের হার পুনর্নির্ধারণ করে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুদান ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। আর সাধারণ চিকিৎসার অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়।

সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া যৌথ বিমার এককালীন অনুদান ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরাদ্দ করা অর্থ ও নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান বিতরণের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ব্যয়ে সব ধরনের আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক