
আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করে জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি চুরি নিয়ে একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতি ভেঙে পড়েছে। সরকারের অযোগ্যতা ও লুটপাটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাত।’
এসময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনার বিশ্লেষণাত্মক পর্যালোচনা ভিডিও মাধ্যমে উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেকে।
/এসটিএস/এসটি/








