প্রকল্পের গাড়ি জমা না দেওয়া পিডিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ আগস্ট ২০২৫, ১৯:৪১আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৯:৪১

সরকারের অনেক প্রকল্প শেষ হওয়ার পরও সচল যানবাহন সরকারি যানবাহন অধিদফতরে জমা দেওয়া হচ্ছে না। শেষ হওয়া উন্নয়ন প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদফতরের অধীন কেন্দ্রীয় পরিবহন পুলে জমা না দেওয়া প্রকল্প পরিচালকদের (পিডি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ‘সমাপ্ত উন্নয়ন প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদফতরের অধীন কেন্দ্রীয় পরিবহন পুলে জমাকরণ, ব্যবহার ও নিষ্পত্তি’ সংক্রান্ত পরিপত্রে প্রকল্প শেষের ৬০ দিনের মধ্যে সব সচল যানবাহন সরকারি যানবাহন অধিদফতরে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অনেক ক্ষেত্রেই প্রকল্প শেষে সচল যানবাহন জমা দেওয়া হচ্ছে না। এতে যথাযথ সংরক্ষণের অভাবে যানবাহন ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ে এবং সরকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এছাড়া যানবাহন যথাসময়ে সরকারি যানবাহন অধিদফতরে জমা দেওয়া না হলে তা বিভিন্ন সরকারি দফতর বা সংস্থাকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না।

উল্লিখিত পরিপত্রে প্রকল্প শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের যানবাহন কেন্দ্রীয় পরিবহন পুলে জমা না দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় ওই প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট দফতর বা সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

এ অবস্থায়, বিগত ৫ বছরের মধ্যে শেষ হওয়া উন্নয়ন প্রকল্পের যানবাহন সরকারি যানবাহন অধিদফতরের অধীনে কেন্দ্রীয় পরিবহন পুলে জমাকরণ, ব্যবহার ও নিষ্পত্তি সংক্রান্ত তথ্যাদি নির্ধারিত ছক ১৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে এবং সরকারি নির্দেশ অমান্যকারী প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
সিলেটের নতুন ডিসি রেজা হাসান
উপসচিব পদে পদোন্নতির পর আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসনে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাজেট নিয়ে সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা, বক্তব্য ২৯১ এমপির
বাজেট নিয়ে সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা, বক্তব্য ২৯১ এমপির
ছয় মাস ধরে কিস্তির জন্য চাপ দিচ্ছিল এনজিও, মা-মেয়ের মৃত্যু
ছয় মাস ধরে কিস্তির জন্য চাপ দিচ্ছিল এনজিও, মা-মেয়ের মৃত্যু
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন