আ.লীগ আমলের ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৬, ২২:৫২আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২২:৫২

আওয়ামী লীগ সরকারের আমলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাদের অবসরে পাঠানো প্রয়োজন বলে বিবেচনা করে। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন এ কর্মকর্তারা। প্রশাসনিক সংস্কার ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের পর্যালোচনার অংশ হিসেবে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে এ কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
লাইসেন্স ফিরে পেলো আদদ্বীন হাসপাতাল, মানতে হবে তিন শর্ত
বিপিসি’র চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসনে বদলি
সর্বশেষ খবর
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন