বাতিল এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৯

বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। চলমান ক্রাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করা হয়েছে, তারা আবেদন করলে সেসব আবেদনের পূর্বের ক্যাটাগরিতে করতে হবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

সম্প্রতি এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। অন্যদিকে ‘ঘ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে এনআইডি উইং হতেও বিগত ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর ক্রাশ প্রোগ্রাম চলমান ছিল। ক্রাশ প্রোগ্রামের আওতায়– (১) প্রয়োজনীয় দলিলাদি (ডকুমেন্টস) চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা (২) যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন (৩) চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সঙ্গে অসংগতিপূর্ণ হওয়া (৪) সাক্ষাৎকারে (ইন্টারভিউ) ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকা (৫) সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা, ইত্যাদি কারণে যাদের এনআইডি সংশোধন আবেদন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি।

এই অবস্থায় সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে সেটি পরে উচ্চতর ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, গত ছয় মাসে ক্রাশ প্রোগ্রামে ৯ লাখের মতো এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
এনআইডির কেবল ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে ইসি
এবার ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি