এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৬, ১৭:৪০আপডেট : ১৯ মে ২০২৬, ১৭:৪০

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন অনিয়ম বন্ধ করতে সরব হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে নির্বাচন ভবনের আশেপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকান উচ্ছেদ করা হয়। 

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানার সহায়তায় এই অভিযান পরিচালনা করে ইসি। 

এ উচ্ছেদ অভিযানের খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন ভবনের আশেপাশে আজ দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে জানান, ইসির মৌখিক নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফুটপাতে বসা ৬-৭টি দোকান সরানো হয়। সেগুলোকে আর বসতে দেওয়া হবে না। তারা যদি আবার দোকান বসায় তাহলে ফের উচ্ছেদ করা হবে। 

রাজধানীর আগারগাঁওয়ের বেশিরভাগ সড়কের পাশেই পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আবেদনের সেবা দিতে কম্পিউটারের দোকানগুলো গড়ে উঠেছে। দোকানগুলো নিয়ে নানা অভিযোগ জানা যায়। এতে করে ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা। 

উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম সাংবাদিকদের বলেন, এনআইডি সেবা দেওয়ার নামে কোনও দোকান যেন নির্বাচন ভবনের আশেপাশের এলাকায় না থাকে, সে ব্যবস্থা নিতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্দেশনা দিয়েছেন। সে আলোকেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

/এএজে/এমএএল/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত