আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, প্রবাসীরা এবার বাংলাদেশের আগামী নির্বাচনে ভোট দেবেন—এইটুকু আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

আখতার আহমেদ বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা দুটি প্লাটফর্ম করছি। একটা হচ্ছে—প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডি ধারী তারা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে—দেশের অভ্যন্তরে যারা আছেন, যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে আছেন এই ক্যাটাগরির জন্য। ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করবো। এর অ্যাপটা তৈরি করা হচ্ছে বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে। প্ল্যাটফর্মটা তৈরি করার সঙ্গে সঙ্গে এটা আমরা আবারো আপনাদের নিয়মিতভাবে এটা ব্রিফিং করবো। 

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসির সিনিয়র এই সচিব বলেন, ২২টা রাজনৈতিক দলের মাঠ পর্যায় থেকে তথ্য আমরা সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যে সমস্ত কাগজপত্র পাঠিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছে। আমরা এখানে একটা ব্রডশিটে বিষয়টাকে সন্নিবেশ করে আগামীকালের ভেতরে কমপ্লিট করে কমিশনে দেবো এবং তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে।

দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, প্রতীক সংক্রান্ত একটা বিধিমালা সংশোধনের প্রস্তাব এখনও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং এ অপেক্ষমাণ। আমরা আশা করছি, এটা তাড়াতাড়ি আসবে। কারণ আমাদের রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে প্রতীকের একটা সম্পর্ক আছে। 

বয়স ১৬ হলেই পাবে এনআইডি

বয়স ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।  

তিনি বলেন, যার বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনিই আবেদন করতে পারবেন এখানে ওই পহেলা জানুয়ারি পহেলা মার্চ বা এরকম কোনও কিছু নাই। তবে ভোটের নিয়ম সাংবিধানিকভাবে ১৮ বছর। সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন না। 

তিনি আরও বলেন, যে এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার একটা প্রভিশন ছিল, ওটাকে আমরা বলেছি—এটা লাগবে না। মানুষের অসুবিধার হয়, সময় ও সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে। 

সকালে ইসির সামনে সীমানা নির্ধারণ নিয়ে মানববন্ধন হয়েছে, এক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আপনারা যদি সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনটা দেখেন, ওটাতে বলা আছে—সাত ধারার ছয় এবং সাতে যে আমাদের চূড়ান্ত করা হবে এবং সাত ধারায় বলা আছে—এটার পরে এ ব্যাপারে সংশোধন করতে গেলে আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত। 

/এএজে/এমকেএইচ/ব
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম