তনু হত্যাকাণ্ড

সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ০৪:০০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ০৪:০৪

বাংলাদেশ পুলিশের লোগো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।  সোমবার রাতে পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘সোহাগী জাহান তনুর মর্মান্তিক হত্যাকাণ্ডের আসামী গ্রেফতার সংক্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের আন্দোলনের বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে আছে। পুলিশ এই অনুভূতি ও দাবিকে যথাযথভাবে সম্মান করে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিশেষজ্ঞ ইউনিট সিআইডিকে এই হত্যাকাণ্ডের তদন্তের ভার দেওয়া হয়েছে। তাদের সঙ্গে জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশও কাজ করছে।’
পুলিশ জানায়, ‘লক্ষ্যণীয় যে, তনু হত্যাকাণ্ড প্রকাশ্যে ঘটেনি। তাই সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কোনও ব্যক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষ্য সংগ্রহ করা সময় সাপেক্ষ বিষয়।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তনু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনেও পুলিশ বদ্ধপরিকর। যারা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন- তাদের দাবির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তবে সেজন্য রাস্তা ঘাটে প্রতিবদ্ধকতা সৃষ্টি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পুলিশের অপরাধ দমন এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। আসামিদের গ্রেফতারের জন্য কোনও আন্দোলনের প্রয়োজন নেই। এক্ষেত্রে সকলকে ধৈর্য ধরে পুলিশের তদন্তে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়।এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন ২১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ অপরাধীদের শনাক্ত করতে পারেনি।

/এআরআর/এনএস/ এমএমএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম