বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান। 

পররাষ্ট্র সচিব বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার ডেরেক লোহ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বাংলাদেশে আরও বিনিয়োগের সম্ভাবনা এবং অপারেশনাল পার্টনারশিপ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

দুই প্রতিনিধি বাণিজ্য, বিনিয়োগ, জাহাজ নির্মাণ, টেকসই জ্বালানি, শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, চিকিৎসা পর্যটন এবং স্বাস্থ্যসেবাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। 

পররাষ্ট্র সচিব রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সক্রিয় সমর্থন কামনা করেন।

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতার কথা তুলে ধরেন এবং হাইকমিশনার বাংলাদেশি নাবিকদের ভিসা সমস্যার সম্মুখীন হওয়া বিষয়গুলো খতিয়ে দেখতে সম্মত হন।

বৈঠকে পারস্পরিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রেখে বহুমুখী অংশীদারত্ব এগিয়ে নিতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
উগ্রবাদী পোস্টের জেরে সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান