দুই মাসের মধ্যে সব খাস জমির হিসাব নেওয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

সারা দেশে যত খাস জমি আছে দুই মাসের মধ্যে সেগুলোর হিসাব নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘সারা দেশে খাস জমি পড়ে আছে। এ বিষয়ে আমরা কয়েকজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়েছি, এগুলো কী অবস্থায় আছে তা বের করবো। কী পরিমাণ খাস জমির অপব্যবহার হয়েছে তা দেখা হবে। যত খাস জমি পড়ে আছে তা দুই মাসের মধ্যে হিসাব নেওয়া হবে।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বিগত সময়ে প্রকল্পগুলো একটা মাফিয়া চক্রের হাতে ছিল। বিগত সময়ে মাফিয়ারা রেল, সড়ক, সেতু ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ কয়েকটি খাতের প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল। তবে এখন তাদের সেই সুযোগ নেই।’

তিনি বলেন, ‘এখন দেখা হবে তাদের দক্ষতা কেমন, বিভিন্ন জায়গায় তাদের রেকর্ড কেমন ছিল। একজনের নামে কাজ নিয়ে অন্যদের কাজ দেওয়া সম্ভব হবে না। নতুন যারা আছে তাদের সুযোগ দেওয়া হবে।’

/এসআই/এম/এমওএফ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের