ইসির দুইটি অধ্যাদেশের খসড়ায় অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১টি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘‘আজ উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। তারমধ্যে নির্বাচন কমিশনের দুটি অধ্যাদেশ এবং এনবিআরের একটি আইন সংস্কারের প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত আইন (বিশেষ প্রধান আইন, ১৯৯১ সালের ১৩ নম্বর আইন) এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন (২০০৯ সনের ৫ নম্বর আইন) সংস্কারের প্রস্তাব অনুমোদ হয়েছে। আইনগুলোর ফলে, নির্বাচনের আগে কমিশনের কাজে গতি পাবে।’’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে যে সংস্কারগুলো করেছে, সেগুলোর তালিকা করার জন্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখছি সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার চেয়ে বেশি সংস্কারের কাজ মন্ত্রণালয় ও উপদেষ্টারা করেছেন।

এছাড়া প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে চার রাজনৈতিক নেতা সফরসঙ্গী হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘‘এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের অংশীদার। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তারা সঙ্গী হচ্ছেন।’’

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত