আমিরাতের ‘ভিসা নিষেধাজ্ঞা’ নিয়ে যা বলছে দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৭

বাংলাদেশের ওপর সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা থাকার বিষ‌য়ে যে সংবাদ প্রকাশিত হ‌য়ে‌ছে, তার সত্যতা নেই বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ইউএইভিসাঅনলাইন ডট কম দা‌বি ক‌রে‌ছে, বাংলাদেশসহ ৯টি দেশকে ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমিরাতের সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত কো‌নও তথ্য প্রকাশ না করা হ‌লেও বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে শ‌নিবার আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশ হয়েছে।

এ বিষ‌য়ে জান‌তে চাইলে রাষ্ট্রদূত তারেক আহমেদ ব‌লেন, আমরা অফিশিয়া‌লি দূতাবাস থে‌কে বা আমাদের কনস্যুলেট থে‌কে আমিরাত সরকারের এই ধরনের কো‌নও বার্তা পাইনি। যে ও‌য়েবসাইটটির বরা‌তে বাংলাদেশের বি‌ভিন্ন গণমাধ্যমে সংবাদ হ‌য়ে‌ছে, সেই ওয়েবসাইট সম্প‌র্কে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি; এটি এক‌টি ভিসা সেন্টার প্রসেসিং ওয়েবসাইট। এটির অথেন্টিসিটি নেই।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যা বুঝতে পার‌ছি, এটা একটা ভিসা সেন্টারের ‘দুরভিসন্ধিমূলক’ পোস্ট হ‌তে পা‌রে।

ইউএইভিসাঅনলাইন ডট কম দা‌বি ক‌রে‌ছে, বাংলাদেশসহ নয়টি দেশের মধ্যে আমিরাতের ভিসা ভিসা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান ও লেবানন।

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত। আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা আমিরাত সরকার না দিলেও ভিসা ইস্যু বন্ধ করে দেয়। 

ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুবাইয়ে দুদিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণের পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। 

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার