পর্যটন স্পট চিহ্নিত করা, খাস জমি দখলমুক্ত রাখার প্রস্তাব বিভাগীয় কমিশনারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫০

সরকারকে সম্ভাব্য পর্যটন স্পট চিহ্নিত করা এবং খাস জমি দখলমুক্ত রাখাসহ পর্যটন উন্নয়নের প্রস্তাব দিয়েছেন বিভাগীয় কমিশনাররা। সোমবার (২১ সেপ্টেম্বর) ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় এই প্রস্তবাব দেন তারা।

বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সচিব।

উন্মুক্ত আলোচনায় বিভাগীয় কমিশনাররা সম্ভাব্য পর্যটন স্পট চিহ্নিত করা, খাস জমি দখলমুক্ত রাখা, পর্যটন এলাকায় টোব্যাকো-ফ্রি গাইডলাইন বাস্তবায়ন, টাঙ্গুয়ার হাওরে বর্জ্য ব্যবস্থাপনা, বরগুনার হরিণঘাটায় পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

সচিব নাসরীন জাহান যাত্রীসেবার মানোন্নয়নে আচরণগত পরিবর্তনসহ সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। আসন্ন ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান, দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের