মসৃণ এলডিসি গ্র্যাজুয়েশনে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) বাংলাদেশের জন্য একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করার জন্য তার পূর্ণ সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

প্রফেসর ইউনূস নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকের সময় এই বিষয়টি উত্থাপন করেন।

তিনি আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিশ্ব বাণিজ্য সংগঠনের মহাপরিচালককে ভূমিকা রাখার অনুরোধ জানান। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ ২০২৬ সালের শেষের দিকে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করবে বলে আশা করা হচ্ছে।

তাদের আলোচনা দীর্ঘ প্রত্যাশিত ডব্লিউটিও সংস্কার এবং বর্তমান বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জগুলো সম্পর্কেও ছিল।

জবাবে ড. ওকোনজো-ইওয়েলা জোর দিয়ে বলেন, ‘ব্যাপক উদ্বেগ সত্ত্বেও বিশ্বব্যাপী বাণিজ্য স্থিতিস্থাপক রয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশ এখনও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম দ্বারা পরিচালিত হয়।’

ডব্লিউটিও প্রধান জেনেভাভিত্তিক সংস্থার মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার এগিয়ে নিতে বাংলাদেশের সমর্থন কামনা করেন। তিনি বলেন, ‘ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় সম্পৃক্ততা চাই। আমি এখানে আপনাদের নেতৃত্ব চাই।’

প্রফেসর ইউনূস ডব্লিউটিওর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, ‘দ্রুত বিকশিত বৈশ্বিক বাণিজ্য পরিবেশে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংস্থাটিকে অবশ্যই মানিয়ে নিতে হবে।’ তিনি 'চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের সমর্থনে সোচ্চার হতে প্রস্তুত।’

সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

/এসও/কেএইচটি/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী