বাংলাদেশে জলবায়ু-সহনশীল কৃষিতে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত অস্ট্রেলিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

বাংলাদেশে কৃষি উৎপাদনশীলতা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিচ্ছে দেশটি।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকে এ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত জলবায়ু-সহনশীল ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার উন্নয়নের ওপর এক কর্মশালায় অংশ নিয়ে এই আশ্বাস দেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে পোবকে বলেন, পরিবেশের ক্ষয়ক্ষতি রোধ ও কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া।

কর্মশালায় অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের (এসিআইএআর) অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের অবদানের ওপর আলোকপাত করা হয়।

কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) সহযোগিতায় এসব প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীল শস্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং বাংলাদেশের লবণাক্ত উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি পদ্ধতি প্রসারে গবেষণা চালানো হচ্ছে।

এই প্রকল্পগুলো স্থানীয় কৃষকদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষি উৎপাদন বাড়াতে এবং দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়তার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই উদ্যোগগুলো বাংলাদেশের কৃষি খাত শক্তিশালী করা এবং বৈশ্বিক জলবায়ু কর্মসূচিতে অবদান রাখতে অস্ট্রেলিয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ।

/এসও/আরকে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম