বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২

বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

৭ লাখ বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজনের ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ জানান তিনি।

বৈঠক শেষে দুই মন্ত্রী বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমির মধ্যে কূটনৈতিক স্টাডিজ ও প্রশিক্ষণের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক সই করেন। এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা।

/এসও/আরকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্পের হুমকির পর ওমানের সঙ্গে হরমুজ নিয়ে ইরানের ‘ফলপ্রসূ’ আলোচনা
ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি