জাতিসংঘে ভাষণ দিলেন ড. ইউনূস, উপস্থিত ছিলেন ছয় রাজনীতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৮

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভাষণের সময় অধিবেশন হলে উপস্থিত ছিলেন তার সঙ্গে সফররত ছয় রাজনীতিক।

তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা ড. নকিবুর রহমান।

প্রধান উপদেষ্টা তার ভাষণে ন্যায়বিচার, সংস্কার এবং নতুন করে আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। এ সময় তিনি জাতিসংঘ সনদের ৮০তম বার্ষিকীতে সাধারণ পরিষদের সভাপতি এবং সমস্ত সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানান।

প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে বহুপাক্ষিকতা জোরদার করতে এবং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর যাতে শোনা যায় তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি আন্তর্জাতিক কনভেনশনে যোগদান, জাতিসংঘের মানবাধিকার অফিসের সঙ্গে সহযোগিতা এবং অতীতের নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষার পদক্ষেপের কথা উল্লেখ করে বাংলাদেশের দৃঢ় মানবাধিকার প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন।

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা সম্পর্কিত উচ্চ পর্যায়ের সম্মেলনের প্রতি সদস্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য সমর্থন বাড়ানোর আহ্বান জানান। এছাড়াও গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান এবং গাজায় সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের