ফিলিস্তিনে সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের সাইডলাইনে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় অংশ নেন। সভায় তিনি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থানের কথা তুলে ধরেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারত্ব ও সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

পররাষ্ট্র উপদেষ্টা ওআইসি’র ১০ বছরের কর্মসূচিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন এবং ওআইসি কাঠামোর মধ্যে কার্যকর সংস্কার, বর্ধিত সম্পদ সংগ্রহ এবং বাস্তবায়নভিত্তিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এই বৈঠক ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অভিন্ন উদ্বেগের বিষয়ে তাদের অবস্থান সমন্বয় করার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়ে থাকে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যোগ দেন।

মো. তৌহিদ হোসেন একই দিনে জাতিসংঘ সদর দফতরে ৮০তম ইউএনজিএ উচ্চ পর্যায়ের সপ্তাহের সাইডলাইনে ডাকা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি তার বক্তব্যে স্বল্পোন্নত দেশগুলোকে প্রভাবিত করে এমন একাধিক বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে দোহা প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়ন ত্বরান্বিত করার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বৃহত্তর আন্তর্জাতিক সহায়তা, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশগুলোর টেকসই ও অপরিবর্তনীয় বৃদ্ধি নিশ্চিত করার পদক্ষেপের আহ্বান জানান।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী