একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, একটি বিশেষ মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। ফ্যাসিস্টের দোসর চেষ্টা চালাচ্ছে, এ উৎসবটা যেন ভালোভাবে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়।’’

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় পুরোনো রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ডিএমপির আওতাধীন মোট ৫০টি থানা রয়েছে। এর মধ্যে ২৫টি থানা নিজস্ব ভবনে ও বাকি ২৫টি থানা ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া বাসায় স্থাপিত থানাগুলোর কর্মপরিবেশ বিশেষ করে বাসস্থান নিম্নমানের ও সংকীর্ণ জায়গায় অবস্থিত। সেজন্য দ্রুত এসব থানা নিজস্ব ভবনে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এ প্রয়াস।’’ তিনি বলেন, ‘‘আমরা খুব শিগগিরই আরও তিনটি থানার (শাহবাগ, মুগদা ও ভাটারা) নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো বলে আশা করছি। ডিএমপির ৫০টি থানার কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’’

একটি বিশেষ মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে।’’ তিনি বলেন, ‘‘ফ্যাসিস্টের দোসর চেষ্টা চালাচ্ছে এ উৎসবটা যেন ভালোভাবে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়। তাদের এ চক্রান্ত কখনও সফল হবে না। উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।’’

ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় উপরোল্লিখিত থানা ভবনগুলো নির্মিত হচ্ছে। এক হাজার ৬২৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে ১০৭টি জরাজীর্ণ থানা ভবনে নতুন ভবন নির্মাণ করে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত এবং বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদফতর ও বাংলাদেশ পুলিশ।

 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী