আখতার ও তাসনিম জারাকে নিয়ে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫

জাতিসংঘে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে স্থানীয় সময় সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ৮০তম সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক। 

এদিন সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে অ্যাসেম্বলি হলে উপস্থিত আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান। 

এছাড়াও আরও উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে সফররত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।   

রাষ্ট্র ও সরকার প্রধানসহ কমপক্ষে ৭৫টি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। 

জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হলো রাজনৈতিক সমর্থন জোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার ইস্যুসহ মূল কারণগুলোর সমাধান।

সম্মেলনে রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি একটি বিস্তৃত, উদ্ভাবনী, কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার চেষ্টা করা হবে। প্রধান অগ্রাধিকারে মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের