গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৫, ১৩:১১আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৩:১১

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান সংলাপের অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনি সংলাপের শুরু হয়েছিল সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের দিয়ে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

মো. আশাদুল হক জানান, ৬ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আমন্ত্রণপত্র ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই পাঠানো হবে।

গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনি সংলাপ শুরু করে এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

ইসি কর্মকর্তারা বলেন, আগামী ৭ অক্টোবর নারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের