মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন নির্দেশনা সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ২১:২৯আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২১:৩৩

মাধ্যমিক বিদ্যালয়ের একটি ক্লাসরুমের চিত্র মাধ্যমিক বিদ্যালয়গুলোর সিলেবাসকে সপ্তাহভিত্তিতে  ভাগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বিদ্যালয়গুলোকে নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী  কমিটির ১৬ তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আফসারুল আমিনের সভাপতিত্বে বৈঠকে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, গোলাম মোস্তফা, এস.এম আবুল কালাম আজাদ,মোহাম্মদ মামুনুর রশিদ, সেলিনা আক্তার বানু অংশগ্রহণ করেন।
বৈঠকে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬” এবং “ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬” সংশোধিত আকারে চূড়ান্ত করা হয়। আগামী অধিবেশনে বিল দুটি পাসের জন্য জাতীয় সংসদে উত্থাপনের কথা রয়েছে।
এছাড়া কমিটি কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য এমপিওভুক্ত স্কুলগুলোতে টেকনিক্যাল বিষয়ের অনুমোদন দেওয়ার সুপারিশ করে।
ইএইচএস / এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম