সংসদ নির্বাচন: ইউএনওদের প্রশিক্ষণ শুরু ২০ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর থেকে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ইউএনওদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। এই চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে জানানো হয়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের জন্য নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০ অক্টোবর থেকে ১১ নভেম্বর (সম্ভাব্য তারিখ) পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দুটি ব্যাচে প্রশিক্ষণ নেবেন ৫০ জন ইউএনও।

আরও বলা হয়, প্রশিক্ষণে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্ধারিত তারিখ ও সময়ে উপজেলা নির্বাহী অফিসারদের ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুমতি দেওয়া হলো।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি