আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৯:১১
document

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের জন্য আজ নবজন্ম। জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারাই আবার বাংলাদেশ গড়বে। এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারা এই দেশের নেতৃত্ব দেবে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা আজ যে কাজটা করলাম, এখানে সই করলাম সবাই মিলে। সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো, ওই গণঅভ্যুত্থানের কারণে, ছাত্র-জনতার আন্দোলনের কারণে। সেটার দ্বিতীয় অংশ হলো জুলাই জাতীয় সনদ। তারা অভ্যুত্থান ঘটিয়েছিল বলেই আজ আমরা সুযোগ পেলাম। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমরা সেই পথে অগ্রসর হবো।

প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারকে দিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্য প্রস্তুতি হচ্ছে, আমাদের সন্তান... এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম। যেখানে আইন-কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারতো। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলবো, মানুষ ঈর্ষার চোখে আমাদের দেখবে। 

তিনি বলেন, আজ যেটা আমরা বুঝতে পারলাম, আমরা যদি একমত হই, যেভাবে আমরা হতে পেরেছি, অন্য সবদিকে যদি আমরা একমত হই, একমতে চলি, তাহলে আমাদের দেশ একটি অনন্য দেশে পরিণত হবে। আমাদের দেশের সেই শক্তি আছে।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি