প্লট দুর্নীতি মামলায় আব্বাসের জামিন আপিলে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১১:৫৪আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১১:৫৮

মির্জা আব্বাস প্লট দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে মির্জা অব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। এ মামলা ছাড়াও নাশকতার দুই মামলায় গত ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস।কিন্তু বিচারিক আদালতে জামিন আবেদন করে বিফল হয়ে হাইকোর্টে জামিনের আবেদন জানান তিনি। হাইকোর্ট ইতোমধ্যে দুই মামলায় জামিন দিয়ে দুর্নীতির মামলায় রুল জারি করেন। গত ৯ মার্চ এ রুল নিষ্পত্তি করে মির্জা আব্বাসকে জামিন দেন হাইকোর্ট।
পরবর্তীতে দুদক জামিন স্থগিত চেয়ে আবেদন করার পর ১০ মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি ১৪ মার্চ শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ১৪ মার্চ এ আবেদনের শুনানি শেষে হাইকোর্টের জামিনের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। ২২ মার্চ এ স্থগিতাদেশের মেয়াদ ফের এক সপ্তাহ বাড়ানো হয়। সর্বশেষ জামিনের আদেশ আজ  ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রেখেছিলেন সর্বোচ্চ আদালত।
ইউআই  /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম