ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ২০:০০আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২০:০০

গুম ও খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার। তবে সরকার চিঠির বিষয়ে কোনও প্রতিবাদ বা বিবৃতি জানাবে না।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছয় সংস্থার চিঠির বিষয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌহিদ হোসেন বলেন, ‘‘দেখুন, প্রত্যেকে নিজ নিজ কাজ করবে। আমরা এটাই মনে করি। মানবাধিকার সংগঠনগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে কখনোই তাদের সবকিছু মেনে নেওয়া সম্ভব হবে না। অবশ্যই মানবাধিকার নিয়ে কোনও উদ্বেগ আসলে সেটাকে আমরা বিবেচনায় নেই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। সবার দৃষ্টিভঙ্গিও এক না। প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে কথাবার্তা বলে থাকে এবং সরকারকে অনেককিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয়, আমরা এটাকে এভাবে দেখি।’’

গুম ও খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রবিবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে।

ছয় সংস্থার চিঠি নিয়ে সরকার প্রতিবাদ বা বিবৃতি দেবে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘‘এটা তো প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার বিষয় নয়। তারা তাদের মতামত দিয়েছে, আমরা আমাদের সেই অনুযায়ী কাজ করবো। তাও যদি একটা স্টেজে তাদের কোনও একটা বিষয় নিয়ে আপত্তি থাকে, বা তারা কোনও বিশেষ উত্তর চায়, আমরা অবশ্যই জানাবো।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান