‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ প্রচারণাটি গুজব: মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৫, ২০:২৮আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২১:১৫

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ কতিপয় সংবাদমাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি একেবারেই গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রণালয় এক তথ্যবিবরণীতে এ কথা জানায়।

মন্ত্রণালয় মনে করে, এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি মহলের বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াস। মন্ত্রণালয় এ ধরনের গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, প্রকৃতপক্ষে কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। বাংলাদেশ থেকে কাতারে গত বছরের সেপ্টেম্বর থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন কর্মী কর্মরত রয়েছে।

এছাড়া, কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী প্রেরণের বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানানো হয়। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনও ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

/এসও/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি