জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২৫, ০২:১৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০২:১৬

জনপ্রশাসনের পদোন্নতি ও বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখার জন্য গঠিত সরকারের জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠনের পূর্ববর্তী ও পরবর্তী সফল কমিটি বাতিল করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

জানা গেছে, এর মধ্য দিয়ে জনপ্রশাসনে কর্মকর্তাদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত কোনও বিষয়ে মতামত বা সুপারিশ দেওয়ার ক্ষমতা এই কমিটির থাকলো না। এর ফলে কর্মকর্তাদের মধ্যে চলমান দীর্ঘদিনের অসন্তোষের নিরসন হলো।

জনপ্রশাসনে কর্মকর্তাদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত সব ক্ষমতা সুপরিয়ার সিলেকশন বোর্ড বা এসএসবির হাতে পুনরায় ফেরত দেওয়া হলো।

তবে এসএসবিকে নিরপেক্ষ এবং কার্যকর করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে এই কমিটিতে আছেন—উপদেষ্টা ফাওজুল কবির খান, উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। 

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম