নির্বাচনকে সামনে রেখে মাঠ কর্মকর্তাদের প্রাক প্রস্তুতি সভার নির্দেশ ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৫, ১৪:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক প্রস্তুতি সভা আয়োজনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ১৬ অক্টোবরে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। এ সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারদের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের ৩১ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে ইতোমধ্যে প্রাক-প্রস্তুতি সভা করেছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির মাঠ পর্যায়েও এ সভা আয়োজন করা হচ্ছে।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের