দুটি ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ নভেম্বর ২০২৫, ১৯:২৫আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৯:২৫

দেশের দুটি বাণিণজ্যিক ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ব্যাংক দুটি হচ্ছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক। ২০২৬ সালের হজে সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য এজেন্সির ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর না করায় ব্যাখ্যা তলব করেছে মন্ত্রণালয়টি। 

সম্প্রতি মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা চেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে চিঠি পাঠানো হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

চিঠিতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রত্যেক এজেন্সির হজযাত্রীর সংখ্যানুসারে হজযাত্রী প্রতি ১ লাখ ৯৫ হাজার ১৭০ টাকা হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ পে-অর্ডারের মাধ্যমে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পরিচালিত ‘এজেন্সি পিলগ্রিমস ফান্ড পে অ্যাবল টু কেএসএ’ শিরোনামের হিসাবে গত ২৭ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হলেও তা করা হয়নি। এতে হজযাত্রীদের সৌদি পর্বের খরচ নির্বাহের লক্ষে সৌদি আরবে অর্থ পাঠাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সার্বিক হজ ব্যবস্থাপনার অন্তরায়।

এ অবস্থায়, নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারিত তারিখের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবে স্থানান্তর না করার ব্যাখ্যা প্রদানসহ পুরো অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘এজেন্সি পিলগ্রিমস ফান্ড পে অ্যাবল টু কেএসএ’ শিরোনামের হিসাবে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করার জন্য ফের অনুরোধ জানানো হয় চিঠিতে।

অন্যথায় সৌদি আরবে অর্থ পাঠাতে বিলম্বের কারণে হজযাত্রীর জন্য মিনা-আরাফায় তাঁবু বুকিং, সার্ভিস কোম্পানি নির্ধারণ, বাড়ি/হোটেল ভাড়াসহ সৌদি পর্বের জরুরি ব্যয় নির্বাহের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হলে এর সব দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংককে বহন করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ভোগান্তি ছাড়াই শেষ হজ ফ্লাইট, সৌদিতে ২৪ জনের মৃত্যু
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের