‘চট্টগ্রামেও অত্যাধুনিক নভোথিয়েটার নির্মাণ করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ২০:০৯আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:১১

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ট্টগ্রামে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক নভোথিয়েটার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন,  ঢাকার বঙ্গবন্ধু নভোথিয়েটারের আদলে আধুনিক প্রযুক্তি ও নির্মাণ শৈলীতে এ নভোথিয়েটার নির্মাণ করা হবে। বৃহস্পতিবার চট্টগ্রামে নভোথিয়েটার নির্মাণের জন্য চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় জায়গা নির্ধারণ করে তিনি এ তথ্য জানান।
গণপূর্তমন্ত্রী পতেঙ্গা ও আগ্রাবাদ এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে আগ্রাবাদ এলাকায় গণপূর্ত অধিদফতরের জমিতে এ নভোথিয়েটার নির্মাণের জন্য স্থান নির্বাচন করেন। তবে নভোথিয়েটার কারিগরি কমিটি স্থান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা নভোথিয়েটার কারিগরি কমিটির সদস্য। শিগগিরিই কারিগরি কমিটি পরিদর্শন করে নভোথিয়েটার নির্মাণের স্থান চূড়ান্ত করবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, নভোথিয়েটারের মহাপরিচালক আবুল বাশার মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী, গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম