দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ নভেম্বর ২০২৫, ১৯:২৭আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৯:২৭

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন।’

শনিবার (২২ নভেম্বর) বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমি সব সময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে।’ তিনি আলেম সমাজকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। এছাড়া, অনুমাননির্ভর কথা বলা হতে বিরত থাকতেও অনুরোধ করেন।

মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে তিনি বলেন, ‘আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। এ স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশের প্রয়াস পেয়েছেন। এ স্মারক প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদের অনুপ্রেরণা যোগাবে, নতুন আলোর দিশা দেবে।’

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বক্তৃতা করেন।

উল্লেখ্য, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজ প্রফেসর (অব.) আহমাদ মিয়া। এটির প্রকাশক আল জামিয়াতুল ইমদাদিয়া প্রকাশনা বিভাগ এবং এর প্রচ্ছদ এঁকেছেন হাশেম আলী।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই