প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন কমনওয়েলথ মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৫, ১৪:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৬:১৬

বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন শার্লি বচওয়ে।

কমনওয়েলথ মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের উদার আতিথেয়তার জন্য তিনি কৃতজ্ঞ।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে

তিনি আরও বলেন, আমাদের সাক্ষাৎকালে আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে নতুন অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছি।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হওয়া সাক্ষাৎ নিয়ে শার্লি আয়োরকর বোটচওয়ের বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন কমনওয়েলথ মহাসচিব। এর মধ্যে তিনি নির্বাচন কমিশন, তরুণ প্রতিনিধিদল, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টির সঙ্গে সাক্ষাৎ করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
শ্রীলঙ্কাতে স্বর্ণ জিতলেন সাকলাইন 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান