ইন্দোনেশিয়ায় বন্যায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৫, ২০:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:০৮

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক চিঠিতে এই শোক ও সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানায়।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় বহু মানুষের জীবনহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি নিহতদের পরিবারবর্গ এবং ইন্দোনেশিয়ার সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

প্রফেসর ইউনূস বলেন, ইন্দোনেশিয়ার এই কঠিন সময়ে দেশটির সরকার ও বন্ধুপ্রতিম জনগণ  বাংলাদেশের ভাবনা ও প্রার্থনায় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইন্দোনেশিয়ার এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে বাংলাদেশ সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
এবারের সবচেয়ে বয়স্ক হজযাত্রী ১০৪ বছরের মারসিয়াহ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ