প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসিসহ কমিশনাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সোয়া ৪টার দিকে কমিশনারদের সঙ্গে নিয়ে বের হয়ে যান তিনি। তবে নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়ে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা। সেইসঙ্গে দেশব্যাপী গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা পর্যালোচনা, নির্বাচনকালীন ও গণভোট চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠককে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকের পরই রাষ্ট্রপতির সঙ্গে আগামী ১০ ডিসেম্বর সাক্ষাৎ করবেন ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন যেকোনও সময় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য সাংবাদিকদের জানান। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে ইসি এই চিঠি দিয়েছে বলে জানানো হয়।

/এএজে/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম