সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০২

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে নিজ দফতরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীরা বেতনের ২০ শতাংশ ভাতার দাবি জানান। 

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মচারী এতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে তার নিজ দফতরে অবরুদ্ধ করে রেখেছেন।

বাদিউল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাতার দাবি করে আসছিলেন। আজ তারা বলেছেন, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা ছাড়া তারা তাদের অবস্থান থেকে সরবেন না।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম