১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২

সরকার ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিকেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৭২ টাকা ৩৫ পয়সা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে কেনা হচ্ছে এই ডাল। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডের কাছ থেকে এই ডাল কেনা হবে।

জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
গরু এসেছে ক্রেতা কই, পোস্তগোলা হাটে ব্যাপারীদের অপেক্ষা
ব্যাগ বেচে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি টাকা
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু