ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৈঠকের বিষয়ে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনেডাকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। আজকে উপদেষ্টা পরিষদ এটার অনুমোদন দিয়েছে। গ্রেনেডা অনেকগুলো আন্তর্জাতিক ফোরামের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে আরও গভীর হয়, এজন্য এই স্বীকৃতির মাধ্যমে আমরা আশা করছি আরও ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেতে পারবো। 

গ্রেনাডা লেসার অ্যান্টিলিসের উত্তর-দক্ষিণ বৃত্তের দক্ষিণতম দ্বীপ, যা ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কি.মি.) উত্তরে পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। ডিম্বাকৃতির আকারে দ্বীপটি প্রায় ২১ মাইল (৩৪ কি.মি.) দীর্ঘ এবং ১২ মাইল (১৯ কিমি) প্রশস্ত। ১৯৭৪ সালে গ্রেনাডা কমনওয়েলথের মধ্যে স্বাধীনতা অর্জন করে এবং জাতিসংঘের সদস্যপদ অর্জন করে। ওয়েস্ট ইন্ডিজ অ্যাসোসিয়েটেড ছয়টি রাজ্যের মধ্যে এটি প্রথম ছিল। 

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের