মানুষের মৌলিক চাহিদা পূরণে উন্নয়ন দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৩

দেশের উন্নয়ন ভাবনা মেগা প্রকল্প থেকে সরিয়ে মানুষের মৌলিক চাহিদার দিকে ফেরানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন। যেখানে মানুষের খাবার পানি নেই, সেখানে হাজার কোটি টাকার অবকাঠামো নির্মাণ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা স্ট্রিমের সম্মেলন কক্ষে ‘জলবায়ু সহনশীল ওয়াশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেবা খাতের উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে আর্থিক সক্ষমতা ও কার্যকর ক্ষমতা দিতে হবে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব নয়।

উপকূলীয় অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও বরেন্দ্র অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব এলাকায় এখনও অনেক মানুষ নিরাপদ পানি পায় না। এই বাস্তবতায় বড় বড় সড়ক বা সেতু নির্মাণ অগ্রাধিকার হতে পারে না।

খুলনা অঞ্চলে ডিপ টিউবওয়েলের বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দেন। বরেন্দ্র অঞ্চলে পানির সংকট মোকাবিলায় ফসলের ধরন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। শিল্প দূষণরোধে আইন প্রয়োগের দুর্বলতার কঠোর সমালোচনা করেন উপদেষ্টা। বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ পরিবেশ সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।

তুরাগ নদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখানে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। জাতীয় বাজেটে মেগা প্রকল্পের বরাদ্দ কমানোর আহ্বান জানান। সেই অর্থ নদীভাঙন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সরবরাহে ব্যয়ের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, ডর্প-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী