সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২০

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ লক্ষে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীল ও জাতীয় স্বার্থনির্ভর সংবাদ পরিবেশনও অপরিহার্য। দেশের মানুষের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকদের কর্তব্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের অংশ হিসেবেই সাংবাদিকদের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এ সময় তিনি সাংবাদিকদের আর্থিক সহায়তা ভবিষ্যতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া যায় কি-না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। 

পাশাপাশি সাংবাদিক সমাজ যেন স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগমসহ সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে দুজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্যদের মাঝে ৬ লাখ টাকা, ১১৪ জন সাংবাদিককে চিকিৎসা ব্যয় বাবদ ৬৯ লাখ টাকা এবং ৫২ জন অসচ্ছল সাংবাদিকের মাঝে ২৬ লাখ টাকার, মোট ১ কোটি ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এরপর উপদেষ্টা, গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পরিদর্শন করেন।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের